• الصفحة الرئيسيةخريطة الموقعRSS
  • الصفحة الرئيسية
  • سجل الزوار
  • وثيقة الموقع
  • اتصل بنا
English Alukah شبكة الألوكة شبكة إسلامية وفكرية وثقافية شاملة تحت إشراف الدكتور سعد بن عبد الله الحميد
الدكتور سعد بن عبد الله الحميد  إشراف  الدكتور خالد بن عبد الرحمن الجريسي
  • الصفحة الرئيسية
  • موقع آفاق الشريعة
  • موقع ثقافة ومعرفة
  • موقع مجتمع وإصلاح
  • موقع حضارة الكلمة
  • موقع الاستشارات
  • موقع المسلمون في العالم
  • موقع المواقع الشخصية
  • موقع مكتبة الألوكة
  • موقع المكتبة الناطقة
  • موقع الإصدارات والمسابقات
  • موقع المترجمات
 كل الأقسام | مقالات شرعية   دراسات شرعية   نوازل وشبهات   منبر الجمعة   روافد   من ثمرات المواقع  
اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة
  •  
    فصول في ظلال السيرة النبوية (4): (الاصطفاء ...
    أ. د. علي حسن الروبي
  •  
    شموع (120)
    أ. د. عبدالحكيم الأنيس
  •  
    خطبة: حق الطريق وآدابه في الإسلام
    محمد حسين حسن
  •  
    كلام الرب سبحانه وتعالى (3) كلامه عز وجل مع الرسل ...
    الشيخ د. إبراهيم بن محمد الحقيل
  •  
    باب في الشوق إلى لقاء الله
    د. خالد النجار
  •  
    حديث: إذا أتى أحدَكم خادمه بطعام
    الشيخ عبدالقادر شيبة الحمد
  •  
    شوارعنا وشاشاتنا (خطبة)
    محمد حسين حسن
  •  
    وقفة تأمل (2)
    إبراهيم الدميجي
  •  
    استنزلوا الحب
    أسامة بن زيد بن سليمان الدريهم
  •  
    أحكام يجهلها كثير من المصلين (خطبة)
    أحمد بن عبدالله الحزيمي
  •  
    أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟
    نايف عبوش
  •  
    خطبة: أسعد الناس
    سعيد بن محمد آل ثابت
  •  
    المعروف والمنكر
    الشيخ عبدالعزيز السلمان
  •  
    السواك وخصال الفطرة
    د. أمير بن محمد المدري
  •  
    تفسير سورة آل عمران الآيات (16-17)
    يوسف بن عبدالعزيز بن عبدالرحمن السيف
  •  
    عبادة الاستغفار في الأسحار
    عدنان بن سلمان الدريويش
شبكة الألوكة / آفاق الشريعة / منبر الجمعة / الخطب / خطب بلغات أجنبية
علامة باركود

عظمة وكرم (خطبة) - باللغة البنغالية

عظمة وكرم (خطبة) - باللغة البنغالية
حسام بن عبدالعزيز الجبرين

مقالات متعلقة

تاريخ الإضافة: 7/1/2026 ميلادي - 20/7/1447 هجري

الزيارات: 3992

حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعةأرسل إلى صديقتعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
النص الكامل  تكبير الخط الحجم الأصلي تصغير الخط
شارك وانشر

موضوع الخطبة: عظمة وكرم

لغة الترجمة: البنغالية


المترجم: عبد الرحمن بن لطف الحق.

 

খুতবার বিষয়ঃ মর্যাদা ও উদারতা

প্রথম খুৎবা

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.


﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ﴾ [آل عمران: 102].


﴿ يَاأ َيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ﴾ [النساء: 1].


﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا * يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴾ [الأحزاب: 70، 71].


আমি আপনাকে এবং নিজেকে তাকওয়া অবলম্বন করার অসিয়ত করছিঃ

﴿ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ ﴾ [ البقرة: 203].

 

অনুবাদঃ (আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ যে, তোমাদেরকে তাঁর নিকট সমবেত করা হবে)।

 

সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী, আর সর্বোত্তম পন্থা হলো মুহাম্মদের পন্থা, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনে নব আবিষ্কৃত, আর প্রতিটি নব আবিষ্কৃত বিদআত, প্রতিটি বিদআতই গোমরাহী এবং প্রতিটি গোমরাহী।

 

হে বিশ্বস্ত ভাইয়েরা! আপনাদের সামনে এমন একটি বিষয়ে আলোচনা করা হবে যা খুব ফলপ্রসূ এবং অনুসরণ করা সহজ, যা আপনি অর্ধেক মিনিটের মধ্যে করতে পারবেন।

 

প্রত্যেক মুসলমানের উচিত নিজেও এটি আমল করা এবং অন্যদেরকে তা শেখানো, যাতে সেও এটি আমলকারী ব্যক্তির মতো সাওয়াব পায়।

 

ইমাম মুসলিম বর্ণনা করেন, জুওয়াইরিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ফাজরের সলাত আদায় করে তার নিকট থেকে বের হলেন। ঐ সময় তিনি সলাতের স্থানে বসাছিলেন। এরপর তিনি চাশতের পরে ফিরে আসলেন। এমতাবস্থায়ও তিনি উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি সে অবস্থায়ই আছ। তিনি বললেন, হ্যাঁ। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট হতে রওনার পর চারটি কালিমাহ তিনবার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করা হলে এ কালিমাহ চারটির ওযনই ভারী হবে। কালিমাগুলো এই.

 

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ. ‏

 

“সুবহা-নাল্লা-হি ওয়াবি হামদিহি আদাদা খল্‌কিহি ওয়া রিযা- নাফসিহি ওয়াযিনাতা আরশিহি ওয়ামি দা-দা কালিমা-তিহি", অর্থাৎ- “আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমণ, তার আরশের ওযন পরিমাণ ও তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ।"

 

আল্লাহু আকবার: সৃষ্টির সংখ্যা সম্পর্কে জ্ঞান কেবল এই সৃষ্টিকর্তারই জানা, যেমন আল্লাহ বলেন:

﴿ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ﴾ [المدثر: 31].

 

অনুবাদঃ আপনার পালনকর্তার বাহিনী তিনি ছাড়া কেউ জানে না।

 

মানুষের মস্তিষ্কে একশ কোটিরও বেশি কোষ রয়েছে! কত মানুষ, জিন, ফেরেশতা, পাখি, মাটির কণা, বালি, পাথর, কত গাছপালা, ফুল আল্লাহ সৃষ্টি করেছেন! নদী ও সাগরে কত মাছ বাস করে, (আকাশে) কত নক্ষত্র-নক্ষত্র! আর কত কীট-পতঙ্গ! আল্লাহ সে সব কিছুর সাথে পরিচিত, তাই কুরআনে উল্লেখ আছে:

﴿ وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا ﴾ [الجن: 28]

তিনি প্রতিটি বিষয় গণনা করে হিসেব করে রেখেছেন।

 

আল্লাহর মাখলুকের কোন সংখ্যা উল্লেখ করা হয়নি, অর্থাৎ আপনি আল্লাহর এত প্রশংসা করেন যে আল্লাহ এতে খুশি হন। তাঁর সিংহাসনের ওজনের পরিমাণ)।

 

অর্থাৎ আরশের ওজনের সমান প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করা। শায়খ ইবনে উসাইমিন বলেন: আল্লাহর আরশের ওজন একমাত্র আল্লাহই জানেনআমাদের জানা মতে আরশ হচ্ছে সবচেয়ে বড়

 

সৃষ্টি।

আরশের মাহাত্ম্য বর্ণনাকারী একটি হাদীস হচ্ছে যেটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন।

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ যে সকল ফিরিশতা আরশ বহন করেন, তাদের একজনের সঙ্গে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হলো সাতশ বছরের দূরত্বের সমান। (আলবানী এটিকে সহীহ বলেছেন)।

 

অন্য বর্ণনাই এসেছে, "আল্লাহ যে সকল ফিরিশতা আরশ বহন করেন, তাদের একজনের সঙ্গে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের একজনের কানের লতি হতে কাঁধের দূরত্ব উপর হতে নিচে অবতরণকারী দ্রুতগামী পাখির সাতশত বছরের পথ। (ইবনে কাসীর বলেন এর সনদ সহীহ।

 

আল্লাহ তায়ালা আরশে উঠেছেন, তার আরশে উঠা কোন উপমা, উদাহরণ, অস্বীকার, বা অপব্যাখ্যা ছাড়াই, যেমন আল্লাহ তার সত্তা সম্পর্কে বলেছেনঃ

﴿ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ ﴾ [الشورى: 11].

 

অনুবাদঃ কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্ৰষ্টা।

 

যখন ফেরেশতার কান ও কাঁধের দূরত্ব এই, তখন একজন সম্পূর্ণ ফেরেশতার আকার কী হবে! এবং বিভিন্ন ফেরেশতাদের দ্বারা বহন করা আরশের ওজন কি হতে পারে কল্পনা করুন।

 

(প্রশংসার সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ। মিদাদ বলতে এমন কিছু বোঝায় যা দিয়ে লেখা হয়।

 

যেমন আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا ﴾ [الكهف: 109].

অনুবাদঃ বলুন, ‘আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সাগর যদি কালি হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে—আমরা এর সাহায্যের জন্য এর মত আরো সাগর আনলেও।

 

অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ﴾ [لقمان: 27].

 

অনুবাদঃ আর যমীনের সব গাছ যদি কলম হয় এবং সাগর, তার পরে আরও সাত সাগর কালি হিসেবে যুক্ত হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবে না।

 

ইবনে কাসীর বলেন: অর্থাৎ, পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম করা হয়, সাগরকে কালি করা হয় এবং এই সাগরের সাথে আরও সাতটি সাগর থাকে, এবং এই কালি দ্বারা আল্লাহর মহিমা, তাঁর গুণাবলী এবং তাঁর মাহাত্ম্য লেখা হয়, তো কলম ভেঙ্গে যাবে, এবং সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, এমনকি যদি সাহায্যের জন্য আরো সাগর আনা হয়।

 

আল্লাহর বাণী দুই প্রকারঃ

প্রথম প্রকার: শারঈ শব্দ, যেমন কুরআন, তাওরাত, ইঞ্জিল এবং যাবুর।

 

দ্বিতীয় প্রকার: জাগতিক শব্দ, তা পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত জিনিসকে শামিল করে, যেমন মৃত্যু এবং জীবন, সম্পদ, দারিদ্র্য, জীবিকা ইত্যাদি এবং আরও অনেক কিছু।

 

হে আল্লাহ, আমাদের ছোট-বড়, অতীত, বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল গুনাহ মাফ করে দিন, হে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক পথে পরিচালিত করুন। ঈমানকে আমাদের দৃষ্টিতে প্রিয় ও অন্তরে সুন্দর করে দাও, আমাদের অন্তরে কুফর, নাফরমানী ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দাও, আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত কর।

 

তওবা কর এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল।

 

দ্বিতীয় খুতবাহ

الحمد لله ﴿ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴾ [الحديد: 4] وصلى الله على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين.

 

আল্লাহর বান্দারা! যেমন করে আল্লাহর কদর করা উচিত অবশ্যই, আমরা তা করিনি। তিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, আমাদের উপর বরকত বর্ষণ করেছেন, কিন্তু আমরা এখনও তাঁর আনুগত্য করতে অবহেলা করেছি, আমাদের আদেশ করেছেন, নিষেধ করেছেন এবং বারবার বলেছেন: (আল্লাহকে ভয় করু) কিন্তু আমরা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করিনি। তিনি আমাদের নিআমত দান করেছেন এবং আমাদের শক্তির বাইরে আমাদের উপর কিছুই চাপিয়ে দেন নি, আমাদের আনুগত্যের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং অবাধ্যতার ক্ষেত্রে আমাদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি ধনী, আমরা দরিদ্র ও অভাবী, তিনি শক্তিমান এবং আমরা অসহায় ও দুর্বল

 

কিন্তু তিনি নম্রতার কারণে আমাদের দোষ ত্রুটি লুকিয়ে রেখেছেন। আমরা কত প্রকাশ্যে তাঁর আদেশকে অমান্য করেছি, কিন্তু তিনি ক্ষমা করেছেন। বরং অত্যন্ত মমতাময়ী কণ্ঠে আমাদের ডাক দিয়েছেন, যদিও আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, এবং পাপের পর পাপ করে যাচ্ছি, আর তার আনুগত্যকে অবহেলা করছি।

 

হে আল্লাহর বান্দাগণ!আল্লাহর রহমত আমাদের উপর যে আমরা দুজন মুসলিম পিতা-মাতার ঘরে জন্মেছি,কিন্তু আমরা কতটা ইসলাম পালন করি! আমাদের অন্তর এখনো কঠিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন: আমাদের ইসলাম গ্রহণ এবং এই আয়াতের মাধ্যমে আমাদের তিরস্কার করার মধ্যে চার বছরের বেশি ব্যবধান ছিল না।

 

﴿ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ ﴾ [الحديد: 16]

অনুবাদঃ যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার জন্য বিগলিত হওয়ার সময় আসেনি ?

 

হে মুসলিমগণ! আল্লাহ তা‘আলা ফেরেশতাদের সম্পর্কে বলেছেনঃ

﴿ عِبَادٌ مُكْرَمُونَ * لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ * يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ ﴾ [الأنبياء: 26 - 28].

 

অনুবাদঃ তারা তো সম্মানিত বান্দা, তারা তাঁর আগে বেড়ে কথা বলে না ; তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে থাকে। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। আর তারা সুপারিশ করে শুধু তাদের জন্যই যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত-সন্ত্রস্ত ।

 

একজন মুমিন যখন পাপ করে, তখন সে লজ্জিত হয়, তওবা করার জন্য তাড়াতাড়ি করে, অটল থাকে এবং আত্মনিয়ন্ত্রণ করে। এটি একটি মুমিনদের জন্য সুখবরের বিষয় যে আরশ বহনকারী নির্বাচিত ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের পিতা, স্ত্রী ও সন্তানদের জন্য তাদের প্রভুর কাছে প্রার্থনা করেন।

 

﴿ الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ * رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ * وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴾ [غافر: 7، 9].

 

অনুবাদ: যারা ‘আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্ৰশংসার সাথে এবং তাঁর উপর ঈমান রাখে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, 'হে আমাদের রব! আপনি দয়া ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। অতএব, যারা তাওবা করে এবং আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন। আর জাহান্নামের শাস্তি হতে আপনি তাদের রক্ষা করুন। হে আমাদের রব! আর আপনি তাদেরকে প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের পিতামাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তাদেরকেও ৷ নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্ৰজ্ঞাময়। আর আপনি তাদেরকে অপরাধের শাস্তি হতে রক্ষা করুন। সেদিন আপনি যাকে (অপরাধের) খারাপ পরিণতি হতে রক্ষা করবেন, তাকে অবশ্যই অনুগ্রহ করবেন; আর এটাই মহাসাফল্য!'

 

তাই এখনই আল্লাহর কাছে তাওবা করুন এবং মনে মনে ঘোষণা করুন, কারণ আল্লাহ তাঁর বান্দার তাওবাতে খুশি হন, এবং তার পাপগুলোকে নেক কাজে পরিণত করেন। যিনি স্তম্ভ ছাড়াই আকাশকে উঁচু করেছেন। নিশ্চয়ই তাওবা উপকারী এটি একটি উত্তম ও সঠিক সিদ্ধান্ত। এটা নিয়ে ভাবার কোন দরকার নেই।

 

নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরূদ ও সালাম পাঠ করুন।

 





حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعةأرسل إلى صديقتعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات

شارك وانشر

مقالات ذات صلة

  • عظمة وكرم (خطبة)
  • عظمة وكرم (خطبة) (باللغة الأردية)
  • عظمة وكرم (خطبة) - باللغة الإندونيسية
  • عظمة وكرم (خطبة) - باللغة النيبالية

مختارات من الشبكة

  • خطبة: عظمة القرآن وتعظيمه(مقالة - آفاق الشريعة)
  • خطبة: عظمة الرسول صلى الله عليه وسلم(مقالة - آفاق الشريعة)
  • الآيات الإنسانية المتعلقة بالعظام في القرآن الكريم ودلالتها(مقالة - ثقافة ومعرفة)
  • برنامج معرفة الله (13) عظمة الربوبية(مادة مرئية - موقع مثنى الزيدي)
  • من أدلة صدقه عليه الصلاة والسلام: عظمة أخلاقه(مقالة - آفاق الشريعة)
  • عظمة أنهار الجنة (خطبة)(مقالة - موقع د. محمود بن أحمد الدوسري)
  • خطبة عظمة القرآن تدل على عظمة الرحمن(محاضرة - مكتبة الألوكة)
  • استشعار عظمة النعم وشكرها (خطبة)(محاضرة - مكتبة الألوكة)
  • استشعار عظمة النعم وشكرها (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • عظمة القرآن تدل على عظمة الرحمن (خطبة)(مقالة - آفاق الشريعة)

 



أضف تعليقك:
الاسم  
البريد الإلكتروني (لن يتم عرضه للزوار)
الدولة
عنوان التعليق
نص التعليق

رجاء، اكتب كلمة : تعليق في المربع التالي

مرحباً بالضيف
الألوكة تقترب منك أكثر!
سجل الآن في شبكة الألوكة للتمتع بخدمات مميزة.
*

*

نسيت كلمة المرور؟
 
تعرّف أكثر على مزايا العضوية وتذكر أن جميع خدماتنا المميزة مجانية! سجل الآن.
شارك معنا
في نشر مشاركتك
في نشر الألوكة
سجل بريدك
  • بنر
  • بنر
كُتَّاب الألوكة
  • مسجد الأنجام يضيف صرحا إسلاميا جديدا إلى زيلينودولسك
  • شباب المسلمين في ملبورن على موعد مع مؤتمر «تحديات، مسؤوليات، تأثير»
  • بعد 129 عاما مسجد رجب التاريخي يتجدد في تتارستان
  • آلاف الأطفال يتنافسون في القرآن والمعرفة الإسلامية في أقاليم بلغاريا
  • انطلاق الدورة الـ18 من المدرسة اليومية لتعليم أساسيات الإسلام بتتارستان
  • ندوة نسائية في كاكانج تناقش بناء الأسرة على هدي القرآن والسنة
  • معلمو التربية الإسلامية في بانيا لوكا يبحثون توظيف الذكاء الاصطناعي في التعليم
  • برنامجان للتعليم الإسلامي والقرآن الكريم بعاصمة موزمبيق

  • بنر
  • بنر

تابعونا على
 
حقوق النشر محفوظة © 1448هـ / 2026م لموقع الألوكة
آخر تحديث للشبكة بتاريخ : 21/3/1448هـ - الساعة: 14:33
أضف محرك بحث الألوكة إلى متصفح الويب